সারাদেশ

নড়াইলে হামলার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরার সমর্থকদের উপর স্বতন্ত্রপ্রার্থী সরদার আলমগীর হোসেন আলম (জগ) প্রতীকের সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে এ ঘটনায় স্বতন্ত্রপ্রার্থী সরদার আলমগীর হোসেন আলমসহ ৬০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরার মেয়ে সঞ্চিতা আহম্মেদ। পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, নড়াইল পৌরসভার দুর্গাপুর-গোচর এলাকায় রাতে নৌকা প্রতীকের সমর্থকরা প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা অভিযোগ করেন, স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকরা আমার কর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়েছি।

অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী সরদার আলমগীর হোসেন আলম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার এক কর্মীকে নৌকার সমর্থকরা পিটিয়ে আহত করে উল্টো আমিসহ ৬০ জনের নামে মিথ্যা মামলা করেছে।

এদিকে মঙ্গলবার রাতে শহরের ডুমুতলা ও আলাদাপুর এলাকার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর দুইটি নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৬জনকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা