সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে স্ত্রী ফরিয়া আক্তার মুমুকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ সন্দোহাতীতভাবে প্রমাণিত হওয়ায় স্বামী ইমতিয়াজ হোসেনকে (ডায়মন্ড) মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মামলার অপর সহযোগী আসামি আসাদ হোসেনকে (জেসি) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. শেখর কুমার রায়।

মৃত্যুদণ্ড প্রাপ্ত ইমতিয়াজ হোসেনকে (ডায়মন্ড) ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকার মৃত এস এম আজিম ছেলে ও যাবজ্জীবন প্রাপ্ত আসাদ হোসেন (জেসি) কলেজপাড়া এলাকার মৃত নুরুল মমিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ আগস্ট জেলা শহরের মুন্সিপাড়ায় নববধূ ফরিয়া আক্তার মুমুকে (২৩) পিটিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখে স্বামী ইমতিয়াজ হোসেন। এই ঘটনায় সদর থানা পুলিশের এসআই ও বর্তমান হরিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হক বাদি হয়ে ২০১৩ সালের ২৩ অক্টোবর সহযোগী আসাদ হোসেনসহ দুজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে
২০১৪ সালে মামলার তদন্ত করেন সদর থানার সাবেক এসআই ও বর্তমান থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. শেখর কুমার রায় বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ইমতিয়াজ হোসেনকে (ডায়মন্ড) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপর আসামিকে আসাদ হোসেনকে (জেসি) যাবজ্জীবন কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা