সারাদেশ

রামগতিতে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের মধ্যে তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র সাহেদ আলী পটু ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের দুই প্রার্থী রয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, রামগতি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন পদে প্রার্থী হওয়া ৫৭ জনের মনোনয়নপত্র মঙ্গলবার যাচাই-বাছাই করা হয়েছে। এ সময় ঋণ খেলাপির অভিযোগে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাহেদ আলী পটু, ১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জুলফিকার আলী চৌধুরী ও ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছৈয়দ মুর্তাজা আল-আমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে, মনোনয়নপত্র বাতিলের বিষয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু জানান, ঋণ খেলাপি না হওয়া স্বত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের তথ্যের অজুহাত দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ঋণ খেলাপি নয় মর্মে স্থানীয় ব্যাংক থেকে নেওয়া প্রত্যয়নপত্র যাচাই-বছাইকালে কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হলেও তারা তা মানতে রাজি হননি। প্রার্থিতা ফিরে পেতে নিয়মানুযায়ী আমি আপিল করবো।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন জানান, বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া ঋণ খেলাপির তথ্যের ভিত্তিতে ওই তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের তিনজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এখন মেয়র পদে পাঁচ, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন বৈধ প্রার্থী রয়েছেন।


সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা