সারাদেশ

হবিগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থীরা সরব মাঠে

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ : জেলায় ছয়টি পৌরসভার মধ্যে ইতোমধ্যে তিনটি পৌরসভার নির্বাচন শেষ হয়েছে। সীমানা নির্ধারণী জটিলতায় এবারও নির্বাচন হচ্ছে না আজমিরীগঞ্জ পৌরসভার। তবে আগামী ১৪ ফেব্রুয়ারি চুনারুঘাট ও সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভা ভোটগ্রহণের দিন তারিখ ঘোষণা হয়েছে। ফলে মাঠে সরব হয়ে ওঠেছেন মেয়র প্রার্থীরা।

হবিগঞ্জ পৌরসভাটি জেলা শহর হওয়ায় অন্যান্য পৌরসভার চেয়ে নির্বাচনের উত্তাপ বেশি। পৌরবাসীর নজর এখন কে হবেন কোন দলের মেয়র প্রার্থী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যার যার পছন্দের প্রার্থীকে দলের একক প্রার্থী চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট ও স্ট্যাটাস দিচ্ছেন। ফলে ভোটের মাঠে আলোচনায় সরগরম হয়ে উঠেছে হবিগঞ্জ পৌরসভা।

খোঁজ নিয়ে দেখা যায়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে কম হলেও ৯ প্রার্থী মনোনয়ন বোর্ডের দ্বারস্থ হয়েছেন। তন্মধ্যে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নূরুল আমীন ওসমান ও পৌর আওয়ামী লীগ নেতা শেখ তারেক উদ্দিন সুমন।

এদিকে, বিএনপি এখনও প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে না পাঠালেও বিভিন্নভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন বেশ কয়েকজন নেতা। তন্মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সেলিম, যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, জেলা যুবদল সভাপতি মিয়া মো. ইলিয়াছ, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন।

অন্যদিকে, পৌরসভার তিনবারের মেয়র জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জি কে গউছ গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় পৌরসভার মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেননি। তার দলের একাধিক নেতাকর্মী জানান, দলের হাইকমান্ড তাকে নির্বাচন করতে বললে নির্বাচনে যাবেন তিনি। নতুবা পৌর নির্বাচনে যাবেন না। তবে আলোচনায় রয়েছেন গউছ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা