সারাদেশ

নড়াইলে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইল সদর উপজেলার চন্ডিবরপ্রু ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে তিনি মারা যান।

নিহতের ছেলে মাহাবু রহমান জানান, গত ১০ জানুয়ারি তার পিতা ছানোয়ার হোসেন নড়াইলে যাচ্ছিলেন। আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুরিয়া গ্রামে পৌঁছালে দত্তপাড়া গ্রামের ৮/১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার ভোরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।’

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা