সারাদেশ

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে লক্ষ্মীপুর জেলা আদালতের কার্যক্রম 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : প্রধানমন্ত্রী উদ্বোধনের প্রায় ৪ বছর পরেও লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন হস্তান্তর করছে না জেলা গণপূর্ত বিভাগ। ফলে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনে ঝুঁকি নিয়ে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে বিচারকদের। জেলা গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারের অনিয়ম দুর্নীতির কারণে এমন সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এই ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী মানুষের সমাগম ঘটে এই ভবনটিতে। ফলে জরাজীর্ণ পুরাতন একটি ভবনে ঝুঁকি নিয়ে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবনটির প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফাটল দেখা যাচ্ছে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে উপর থেকে অনেক সময় খসে পড়ছে পলেস্তারা। ঝুঁকি এড়াতে ভবনটি সিড়ি কাঠ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। যেকোনো সময় এখানে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবনটির যথাযথ মান যাচাইপূর্বক নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবি জানান আইনজীবীরা।

২০১৪ সালে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও জেলা গণপূর্ত বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির কারণে ভবনটির কাজ এখন পর্যন্ত শেষ করতেই পারেনি অভিযোগ আইনজীবীদের। একদিকে ভবনের কাজে ধীরগতি অন্যদিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার উন্নয়ন প্রকল্পটিকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্বোধনকেও প্রশ্নবিদ্ধ করেছে। যার কারণে এখন পর্যন্ত ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেনি ও গণপূর্ত বিভাগ।

এদিকে, ২০১২ সালে ২২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন নির্মাণের বরাদ্দ পায় জেলা গণপূর্ত বিভাগ। মেসার্স আবদুল খালেক কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্রের মাধ্যমে উন্নয়ন প্রকল্পটির কাজ শুরু করে। ২০১৪ সালে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। এরপর ২০১৭ সালে ১৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর সফরে এসে ভবনটি উদ্বোধন করেন।

লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দীন বলেন, পুরাতন জরাজীর্ণ ভবনে আদালত পরিচালিত হচ্ছে যে কোন মুহুতে দুর্ঘটনা ঘটতে পারে, দ্রুত ভবনটি বুঝিয়ে দিতে আহবান জানান তিনি।

সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করার কথা থাকলো এখনো বুঝিয়ে দেওয়া হয়নি এই ভবনটি। এছাড়াও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করছে তা নিয়ে বার বার অভিযোগ জানিয়েছি কিন্তু তাতে গুরুত্ব দিচ্ছেনা ঠিকাদার প্রতিষ্ঠান। এছাড়াও ঝুকিপূর্ণ ভবনে বিচারিক কার্য পরিচালনা করতে গিয়ে দুর্ঘটনা ঘটলে এর দায় নিবে কে বলেন এই আইনজীবী।

জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, মান বজায় রেখে কাজ হচ্ছে, আর ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারের কাছে বরাদ্ধের অর্থ পাবে তা বুঝে পেলে ভবন বুঝিয়ে দিবেন এমটি বলছেন এই কর্মকর্তা।


সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা