সারাদেশ

করোনা আক্রান্ত হয়ে সৈয়দপুর পৌর মেয়রের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী : করোনা আক্রান্ত হয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের মৃত্যু হয়েছে (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৫৮ সালের ২ ফেব্রুয়ারি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পাটোয়ারী পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

আমজাদ হোসেন সরকার নীলফামারী জেলার একজন রাজনীতিবিদ। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ আংশিক) আসনে চারদলীয় ঐক্যজোট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।

আমজাদ হোসেন সরকার তার রাজনৈতিক জীবনের প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছেন। একবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, চারবার সৈয়দপুর পৌরসভার মেয়র এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচিত হন। বতমানে তিনি সৈয়দপুর পৈৗরসভার মেয়র এবং আগামী ১৬ জানুয়ারি সৈয়দপুর পৌরসভার সাধারণ নির্বাচন ২০২১ এ স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন।


সান নিউজ/এমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা