সারাদেশ

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী উম্মে সালমা নামের (৫৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় দিকে চুয়াডাঙ্গার পৌর এলাকার ভিমরুল্লা জেলাখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ উম্মে সালমা নাটোর জেলার নজরপুর গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। তারা দুজনই চুয়াডাঙ্গা দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন। চাকরি সুবাদে তারা দুজন চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, উম্মে সালমা রাতে স্বামীর সাথে দর্শনা চাকরিস্থল থেকে মোটরসাইকেল করে দৌলতদিয়ার ভাড়া বাসায় ফিরছিল। এ সময় শহরের ভিমরুল্লা এলাকার জেলখানার সামনে সড়কের উপর গতিরোধক অতিক্রম করার সময় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এতে সে মাথায় গুরুত্বর আঘাত পায়। পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা