সারাদেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে স্ত্রী নারগিস বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা মামলায় স্বামী মো. এনায়েত মোল্যাকে (৩৫) মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা জরিমারার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এ আদেশ দেন। আসামী এনায়েত মোল্যা লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের এনায়েত মোল্যার সঙ্গে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাদপুর গ্রামের মৃত জব্বার মোল্যার মেয়ে নারগিস বেগমের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর বাড়ীতে থাকা অবস্থায় যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে নারগিসের ওপর নির্যাতন করতো স্বামী এনায়েত। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ২১ নভেম্বর রাত সাড়ে ১১টা থেকে ২২ নভেম্বর ভোর রাত ৫টার মধ্যে যে কোন সময়ে নারগিস বেগমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে বাড়ীর পাশের আম গাছে শাড়ী দিয়ে গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় স্বামী এনায়েতকে আসামি করে নারগিসের বোন পারভীন খাতুন বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। ১০জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে স্ত্রী নারগিস বেগমকে যৌতুকের দাবিতে হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় স্বামী এনায়েত মোল্যাকে (৩৫) মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন আদালত। রায়ের সময় আসামী এনায়েত মোল্য আদালতে হাজির ছিল।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা