সারাদেশ

সিলেটে যুক্তরাজ্য ফেরত ৪৫ যাত্রী কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে আসা আরও ৪৫ লন্ডনীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের (বিজি ২০২) ফ্লাইটে করে সিলেটে আসেন ৬২ জন যাত্রী।

সিলেটের ৪৫ যাত্রীকে নামিয়ে ঢাকায় চলে যায় ফ্লাইটটি। এরপর বিমানবন্দরের সব রকমের আনুষ্ঠানিকতা শেষে যাত্রীদের বিআরটিসি বাসে সরাসরি কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেলে নেয়া হয় দুপুর দেড়টার দিকে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান, লন্ডন থেকে সিলেট বিমানবন্দরে আসেন ৬২ জন প্রবাসী। এরমধ্যে সিলেটের ৪৫জন। যাত্রীদের হেল্থ ডেস্কে লন্ডন থেকে আনা কোভিড-১৯ নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে ছেড়ে দেয়া হয়। তাদের সবার করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা