সারাদেশ

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, লাফ দিলেন চালক

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের সামনে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে একটি ট্রাক। তবে একটুর জন্য রক্ষা পেয়েছেন চালক। তিনি মুহূর্তের মধ্যেই ট্রাক থেকে লাফিয়ে পড়ে পাণে বেঁচেছেন।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে শহরে নারুলী এলাকার ব্যস্ততম চার রাস্তা মোড়ের লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বোনারপাড়াগামী ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি।

এলাকাবাসী জানায়, ট্রেনটি বেশ কয়েকবার হর্ন দিলেও ট্রাকের চালক ট্রাক নিয়ে রেল লাইনের ওপরে উঠে যান। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকচালক লাফিয়ে প্রাণ রক্ষা করেন। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেন।

বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. রোস্তম আলী জানান, এর আগেও এই লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। এই ব্যস্ততম এলাকায় লেভেল ক্রসিংয়ে গেটম্যানের মাধ্যমে যানবাহন পারাপার করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এটা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা