সারাদেশ

নির্বাচনি সুষ্ঠু পরিবেশের দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীর দাগনভূঞায় পৌরসভা নির্বাচনে হুমকি হামলা হয়রানি বন্ধসহ নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ধানের শীষের প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির নির্বাচনী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত সংবাদ সম্মেলনে কাজী সাইফুর রহমান স্বপন এ অভিযোগ করে বলেন, প্রচারণা শুরুর পর থেকেই হুমকি ও হামলার ভয়-ভীতি দেখিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছেন প্রতিপক্ষের সমর্থক গোষ্ঠী।

বিএনপি নেতাকর্মীদের বিভিন্নভাবে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি প্রদান করা হচ্ছে। এখানে নির্বাচনের সুষ্ঠু কোনো পরিবেশ নাই। দ্রুত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানান তিনি।

এছাড়াও তিনি বলেন, ইভিএম বাতিল করে, ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বক্স স্থাপন করতে হবে। নির্বাচনের ৩ দিন আগে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

নির্বাচনের ৩দিন আগ থেকে পৌরসভার প্রবেশদ্বারসহ ছোট বড় প্রত্যেকটি প্রবেশ মুখে চেকপোস্ট বসাতে হবে। তা তদারকি করার জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

নির্বাচনের ৩ দিন আগে সকল বৈধ অস্ত্র জমা দিতে হবে। সকল বৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী, সমর্থক ও ভোটারদের ভয়ভীতি করলে ব্যানার পোস্টার ও লিফলেট ছিড়লে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের তিনদিন আগ থেকে ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্র এ এসে ভোট দিয়ে নিশ্চিন্তে বাড়ী ফেরা নিশ্চিত করতে হবে।

প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ও উপজলো বিএনপির নেতাকর্মীরা।


সান নিউজ/একেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা