সারাদেশ

প্রেমিকার ঘরে ঢুকে ‘গণধোলাই’ খেলেন প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনায় প্রমিকার সঙ্গে দেখা করতে এসে গণধোলাই খেয়েছে আজিজুল ইসলাম (১৮) নামের এক প্রেমিক। শনিবার (৯ জানুয়ারি) সাড়ে ৯টার দিকে ভাঙ্গুড়া উপজেলার পৌর সদরের ৯নং ওয়ার্ডের বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটে।

আজিজুল ইসলাম উপজেলার খানমরিচ ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানীতে সিকিউরিটি সহকারি হিসেবে কর্মরত।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর সদরের বিশ্বাস পাড়ার জনৈক এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আজিজুলের। বিষয়টি প্রায় ৬ মাস পূর্বে মেয়ের পরিবারের লোকজন জানতে পারে। তারপর তারা দুজনকে সতর্ক করে দেন এবং মোবাইল ফোন ব্যবহার থেকে তাদের মেয়েকে বিরত রাখেন। এমতাবস্থায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে আজিজুল কাউকে কিছু না বলে গোপনে ওই জনৈক মেয়ের শোবার ঘরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকে।

পরে প্রেমিকার চাচাতো ভাই ঘরে প্রবেশ করে খাটের নিচে লোক দেখে চিৎকার করতে থাকে। তখন স্থানীয়রা এগিয়ে এসে আজিজুলকে আটক করে আগে গণধোলাই দিয়ে পরে ভাঙ্গুড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদের আটককৃত যুবক নিজেকে প্রেমিক বলে দাবি করেন।

আটক আজিজুল ইসলাম জানান, সে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছে ভাঙ্গুড়াতে। কিন্তু সবাই তাকে ভুল বুঝে আটক করেছে। ওই মেয়ের সঙ্গে তার দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের সূত্র ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা