সারাদেশ

গাইবান্ধায় অবৈধ ইটভাটার ১৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন। একইসাথে পরিবেশ নষ্ট, রাজস্ব ফাঁকি ও আইন-কানুনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে গড়ে ওঠা আরও এগারোটি ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয় ১৬ লাখ টাকা।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‍্যাব-১৩ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে তিনি এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন।

এসময় পলাশবাড়ী উপজেলার সাকোয়া এলাকায় এমসিবি, এমআরবি, ও মহদীপুরের ঠুটিয়াপুকুরে এএফজে ইটভাটা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ভাটায় থাকা আগুন নিভিয়ে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করা হয়। একইদিন পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের অভিযান চালিয়ে আরও এগারোটি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করে তাদেরকে সতর্ক করা হয় এবং নিয়ম অনুযায়ী দ্রুত কাগজপত্র সম্পন্ন করতে বলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন সান নিউজকে জানান, স্কুল কিংবা বসতভিটার সীমানা থেকে এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু এই এলাকার অধিকাংশ ইঁট ভাটা মালিকরা সেই নিয়ম মানেননি। তাছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই শুরু হয়েছিল ইঁটভাটা কার্যক্রম।

এসব ভাটা মালিককে আগে থেকে নোটিশ দেওয়া হলেও তারা লাইসেন্সের কোন নিয়মই মানেননি। অবৈধ ইঁটভাটা উচ্ছেদের লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা