সারাদেশ

নরসিংদীতে বিক্রয় প্রতিনিধির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে নাইমুর রহমান (২৫) নামে সেনচুরী এগ্রো লি. এর বিক্রয় প্রতিনিধির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) সকালে শহরের আজিজ বোর্ডিং এলাকার কলেজ রোড রাস্তার চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এ লাশ উদ্ধার করে নরসিংদী মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মরদেহের গলায় স্যানচুরী এগ্রো লি. নামে একটি পরিচয়পত্র পাওয়া যায়।
পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. নাইমুল রহমান বলে জানা গেছে। সে ওই প্র্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। এসময় ঘটনাস্থল থেকে একটি মটর সাইকেল উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, ভোরে ফজরের নামাজের পর এই যুবক মটরসাইকেল যোগে নরসিংদী শহর থেকে ভেলানগরের দিকে যাওয়ার পথে চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে আসলে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে হত্যা করে।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে প্রথমে গুলি করে পরে কুপিয়ে হত্যা করে। এসময় তার সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা