সারাদেশ

যুবলীগ শত্রুদের বিপক্ষে দাঁড়ানোর জন্য, চাঁদাবাজীর জন্য নয়

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, যুবলীগ হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। কোন অনুপ্রবেশকারী যুবলীগে যোগ দিতে পারবে না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে তাদের দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ। যুবলীগ হবে পাকিস্তানি শত্রুদের বিপক্ষে রুখে দাড়ানোর জন্য, আইএসআইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। যুবলীগ চাঁদাবাজি করার জন্য হবে না।

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় জেলা যুবলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী এসব কথা বলেন।

এসময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন ও উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারীসহ ১০ নেতাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান।

নিক্সন চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোন সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রী যাকে সম্মান দেবেন তিনি সম্মানিত হবে। প্রধানমন্ত্রী যাকে নেতা বানাবেন তিনিই নেতা হবেন। শেখ হাসিনার বাইরে কারও ক্ষমতা নেই। আমরা যতই ক্ষমতা দেখাই, যতই সাহস দেখাই সব শেখ হাসিনার সাহস। প্রধানমন্ত্রীর বাইরে কারও সাহস নেই, তাঁর পরে কোন নেতা নেই। শেখ হাসিনা থাকলেই আপনারা থাকবেন। আর শেখ হাসিনা না থাকলে বিএনপি-জামায়াতের অত্যাচার আবার শুরু হবে।

জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু প্রমুখ।

এসময় জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা