সারাদেশ

বোয়ালের দাম ২৮ হাজার

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। পড়ে মাছটি ২৮ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়।

রোববার (৩ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি দৌলতদিয়ার মোহন মণ্ডলের আড়ত থেকে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট সাহজাহান শেখ দুই হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় কিনে নেন। পরে দুই হাজার ২০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. সম্রাট সাহজাহান শেখ জানান, পানি কমার কারণে এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা