সারাদেশ

নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৯৮ গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী মুজিব শতবর্ষ উপলক্ষে নেত্রকোনা জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পাচ্ছেন ৯৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের সোনাজুর মৌজায় ২০টি, শুনই ইউনিয়নের ভরতোষী গ্রামে এক একর ৮৬ শতাংশ ভূমির ওপর ৫০ টি ও দুওজ ইউনিয়নের শ্রীপুর চারিগাতিয়া মৌজায় ২৮টি পরিবারকে পুনর্বাসনের কাজ চলছে।

এরইমধ্যে গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ৫ আল মামুন মুর্শেদ। এ ছাড়া আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো. খায়রুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, উপজেলা প্রকৌশলী, আল মুতাসিম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী।

আশ্রয়ণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার নেতৃত্বে প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা কাজ করছেন। ১০ জানুয়ারির মধ্যে গৃহনির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা