সারাদেশ

নিখোঁজ জাপা নেতার মোবাইল থেকে কল টাকা দাবি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজ জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের খোঁজ মেলেনি চারদিনেও। তবে শনিবার (০২ জানুয়ারি) নিখোঁজ আনোয়ারের মোবাইল নম্বর থেকে টাকা চেয়ে তার ভাইকে কল করা হয়েছে। এ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বলছে ওরা প্রতারক।

নিখোঁজ আনোয়ারের ভাই মো. সেলিম বলেন, গতকাল আমার ভাইয়ের মোবাইল নম্বর থেকে ফোন করে আমার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়েছে। পরে এক লাখ ৩০ হাজার টাকায় বনিবনা হয়, কিন্তু কিছুক্ষণ পর থেকে ওই নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে বিষয়টি আমরা পুলিশকে অবহিত করলেও তারা ফোনের উৎস সম্পর্কে কিছু জানাতে পারেনি।

তিনি আরও বলেন, মোবাইলফোনে ভড়াট গলার এক ব্যক্তি জানায় আমার ভাই তাদের হাতে আছে। এ সময় আমি আমার ভাইয়ের সাথে একবার কথা বলানোর অনুরোধ করলেও তারা তা করেনি। এক পর্যায়ে আমি এক লাখ ৩০ হাজার টাকা দিতে রাজি হই। কিন্তু কিছুক্ষণ পর নম্বরটি বন্ধ করে দেয়া হয়।

সেলিম জানান, গতকাল সকালেও কুমিল্লা থেকে ফোন করে এক ব্যক্তি জানান তার ভাইকে পাওয়া গেছে। কিন্তু গাড়ি ঠিক করে কুমিল্লা যাওয়ার প্রস্তুতি নিতে নিতেই ওই মুঠোফোনটিও বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন গণমাধ্যমকে বলেন, টাকা চেয়ে যোগাযোগের বিষয়ে আমরা জেনেছি। তবে আমাদের কাছে তাদের ফ্রট মনে হয়েছে। ব্যক্তি নিখোঁজের ঘটনায় এমন ঘটনা প্রায়সই ঘটে।

প্রসঙ্গত, গত বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার পর লোহাগাড়া দরবেশহাট এলাকা থেকে নিখোঁজ হন লোহাগাড়ার জাতীয় পার্টির নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪২)। পরদিন বৃহস্পতিবার তার ভাই সেলিম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ১৪৪০) করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা