ছবি : সংগৃহিত
শিক্ষা
প্রধানমন্ত্রীর উপহার

ঠাকুরগাঁওয়ে ৮৫০ শিক্ষার্থী পেলো ট্যাব

ঠাকুরগাঁও প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ে ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: ৪৮ শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর উপহার

বুধবার (১২ জুলাই) বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

ট্যাবলেট বিতরণের পূর্বে এক আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৪ নির্দেশনা

এছাড়া বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আ'লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, স্থানীয় সুশীল সমাজের জ্ঞানী-সুধীজন, শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্যরা।

আলোচনা শেষে নবম ও দশম শ্রেণীর মেধাবী ৮৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করেন অতিথিরা।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্বেগের কারণ ডেঙ্গু

সদর উপজেলার মধ্যে মোট ৮৫০ জন শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক স্কুল ১২৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ৬ টি করে নবম শ্রেণীর ৩ টিসহ মোট ট্যাব ৭৬৮ টি।

মাদ্রাসায় ৩৮ টি প্রতিটি প্রতিষ্ঠানে নবম শ্রেণীর ১টি ও দশম শ্রেণীর ১ টি মোট ট্যাব ৭৬ টি। টেকনিক্যাল স্কুল ৩টি প্রতিটি স্কুলে নবম শ্রেণীর ১টি দশম শ্রেণীর ১টি মোট ট্যাব ৬টি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা