সারাদেশ

ঘাটে পড়ে আছে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াবাসীর জন্য প্রধানমন্ত্রী একটি নৌ-অ্যাম্বুলেন্স উপহার দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া এই অ্যাম্বুলেন্সটি চালকের অভাবে এক বছর ধরে ঘাটে পড়ে আছে।

জানা গেছে, উপজেলার সাড়ে সাত লাখ মানুষের জেলা সদর বা রাজধানীর সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ। দুর্গম এই দ্বীপের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নৌ-অ্যাম্বুলেন্স উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম এক বছর খুব ভালো সেবা দিয়েছিল নৌ-অ্যাম্বুলেন্সটি।

কিন্তু সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত চালক, জ্বালানি তেল সরবরাহ, রক্ষাণাবেক্ষণের জন্য বাজেট বরাদ্ধ এবং বিকল হওয়া ইঞ্জিন মেরামতে যথাযথ উদ্যোগ নেয়া হয়নি। এতে করে অযত্ন-অবহেলায় গত এক বছর ধরে হাতিয়ার নলছিরা ঘাটে পড়ে আছে প্রধানমন্ত্রীর উপহারের নৌ-অ্যাম্বুলেন্সটি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কমিউনিটি ভিত্তিক হেলথ কেয়ার (সিবিএইচসি) প্রকল্পের আওতায় ২০১৯ সালের নভেম্বরে হাতিয়ায় এ নৌ-অ্যাম্বুলেন্সটি দেয়া হয়। কিন্তু প্রথম থেকে এটি পরিচালনার জন্য কোনো চালক ছিল না। বারবার লিখিতভাবে জানানোর পরও চালক নিয়োগ দেয়া হয়নি। পরে উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সুপারিশের মাধ্যমে বেসরকারিভাবে একজন চালক ও একজন সহকারী নিয়োগ দেয়া হয়।

বেসরকারিভাবে নিয়োগপ্রাপ্ত চালক মো. কালু (৪০) বলেন, নতুন এই নৌ-অ্যাম্বুলেন্সটি নিয়ে রোগী পারাপারের দ্বিতীয় দিন হাতিয়া থেকে চেয়ারম্যানঘাট আসার পরপরই ইঞ্জিনের দুটি ব্যাটারি ডাউন হয়ে যায়। অনেক চেষ্টা করেও ব্যাটারি দুটি ঠিক করা যায়নি। পরে স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করে দুটি নতুন ব্যাটারি কিনে নৌ-অ্যাম্বুলেন্সটি চলাচলের উপযোগী করা হয়। কিছুদিন পর আবারও ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। ইঞ্জিন মেরামত করতে না পারায় এক বছর ধরে অ্যাম্বুলেন্সটি বিকল অবস্থায় পড়ে আছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন বলেন, নৌ-অ্যাম্বুলেন্সটি বরাদ্ধ দেয়ার পর থেকে চালক নিয়োগ, রক্ষণাবেক্ষণের জন্য অর্থ বরাদ্ধ ও সর্বশেষ ইঞ্জিন মেরামত করার বিষয়ে অনেকবার অধিদফতরকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। অনেক সময় মুমূর্ষ রোগীকে জেলা সদরে পাঠানো হয়। এখানে প্রায় নদী উত্তাল থাকে, তখন নৌ-অ্যাম্বুলেন্স প্রয়োজন হয়। এটি সংস্কার করার বিষয়ে আমি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, নৌ-অ্যাম্বুলেন্সটি মেরামতের জন্য আমরা দুইবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আমি আবারও এই বিষয়ে খোঁজ নিচ্ছি। আমরা যদি মেরামতের ফান্ড পাই তাহলে খুব দ্রুত সংস্কার করা হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা