সারাদেশ

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

রবিবার (১৮ জুলাই) টুঙ্গিপাড়া উপজেলার হেলিপ্যাড চত্ত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লে: কর্ণেল মো. আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলার ৫শত অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চাল, ২ কেজি আটা, ১
কেজি ডাল ও লবন, আধা লিটার তেল এবং ১টি সাবান।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেতায়েতুল্লাহ, ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লে: কর্ণেল মোর্শেদুল হাসান, মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, ক্যাপ্টেন শাহ্-ই-মাশরুর রামীম, লে: সাদাফ আবরার আইয়ান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা