সারাদেশ

চোর অপবাদ দিয়ে দুই যুবককে নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলায় চোর অপবাদ দিয়ে দুই যুবককে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার(১৭ জুলাই) রাতে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার হাকিমপাড়া এলাকার বাসিন্দা আবুল কাসেমের ছেলে আবছার (২২)। অপরজন একই এলাকার শাহ আলমের ছেলে নয়ন (১৬)।

রোববার ( ১৮ জুলাই) সকালে উখিয়া থানার পুলিশ চেয়ারম্যান সহযোগীতায় অভিযুক্তদের গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহ আগে পালংখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পেছনের রাস্তা থেকে নির্যাতনকারী জাহাঙ্গীর ও আবদুস সালাম নামে দুই ব্যক্তি অজ্ঞাত ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে ১৪ হাজার ইয়াবা কেড়ে নেয়। ইয়াবা লুটের দৃশ্যটি নির্যাতনের শিকার আবছার ও নয়ন দেখে ফেলে পরবর্তী তা জনসম্মুখে বিষয়টা প্রকাশ করে।

এতে তাদের ওপরে ক্ষিপ্ত হয়ে গত বুধবার আবছার ও নয়নকে ধরে নিয়ে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে বর্বর নির্যাতন চালায় ইয়াবা লুটকারী জাহাংগীর ও আবদুস সালাম। কিন্তু শনিবার নির্যাতনের ভিডিও প্রকাশের পর বিষয়টি জানাজানি হয়।

ভিডিওতে দেখা যায়, আবছার ও নয়নকে রশি দিয়ে বেঁধে মারধর করছে। নির্যাতন করতে করতে এক পর্যায়ে মাটিতে পড়ে গেলে জাহাঙ্গীরের বাবা মুফিজ উদ্দীন চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে। গুরুতর অবস্থায় পড়ে থাকা আবছারের কপালে লাথি মারে। নির্যাতিত অসহায় দুই যুবকের নিকট কোনো অভিযোগ না করার মর্মে স্ট্যাম্পে সই নেয়। অভিযোগ করলে বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি দেয়।

অভিযুক্তরা হলেন, পালংখালী ইউনিয়নের থাইংখালী মগ পাড়ার বিল (হাকিম পাড়া) ৫নং ওয়ার্ডের মুফিজ উদ্দিন চৌধুরী ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), একই এলাকার মৃত নজু মিয়ার ছেলে আবদুস সালাম (৩৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। তিনি বলেন, শনিবার রাতে আমি নির্যাতনের ভিডিও দেখার পর হতভম্ব হয়ে পড়ি। অভিযুক্তদের একজন আমার ভাতিজা জাহাঙ্গীরকে গত রাতে ও অপর অভিযুক্তকে ধরে রোববার সকালে উখিয়া থানা পুলিশের কাছে সোর্পদ করি। এসময় নির্যাতিতদের নিয়ে মামলা করার জন্য থানায় হাজির হয়েছি। এখন মামলার প্রক্রিয়াধীন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ মঞ্জুর মোরশেদ বলেন, চেয়ারম্যান সহযোগীতায় অভিযুক্তরা এখন পুলিশের কারাগারে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা