সারাদেশ

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের সাবেক কর্মী নিহত

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে সাগর ত্রিপুরা নামে ইউপিডিএফের এক সাবেক কর্মী নিহত হয়েছেন। সাগর ত্রিপুরা মরাটিলা এলাকার অনি মোহন ত্রিপুরার ছেলে।

রোববার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে পানছড়ির মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে ।

পুলিশ সূত্রে জানা গেছে, সাগর সকালে বাড়ি থেকে দোকানে আসে। হঠাৎ করে কিছু লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পানছড়ি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে মরদেহ উদ্ধারে পুলিশের টিম কাজ করছে। মরদেহ উদ্ধার করে থানায় এনে পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করা হবে। এই ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা