সারাদেশ

আশুলিয়ায় শিশুকে গণধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আশুলিয়া : ঢাকার আশুলিয়ায় শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। শনিবার গভীররাতে আশুলিয়া থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী মা। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় গণধর্ষণের এ ঘটনা ঘটে।

রোববার (১৭ জুলাই) সকালে আশুলিয়া থানার এসআই জোহাব আলী বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্তরা হলেন- আশুলুয়ার এনায়েতপুর এলাকার আমির হোসেনের ছেলে আরাফাত (২৮) ও তার ভাড়াটিয়া সেন্টু মিয়া (৩০)। সেন্টু মিয়ার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।


অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার অভিযুক্ত সেন্টুর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে এমন কথা বলে সেবার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে যান। বাসায় গিয়ে তার স্ত্রীকে দেখতে না পেয়ে ফিরে আসার চেষ্টা করে ভুক্তভোগী। এ সময় বাড়ির মালিকের ছেলে আরাফাতসহ সেন্টু ভয়ভীতি দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

ভুক্তভোগীর মা জানান, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকার প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে পরিবারসহ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার হুমকি দেয়া হচ্ছে। তিনি অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি জানায়।

আশুলিয়া থানার এসআই জোহাব আলী জানান, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা