সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ২০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি পরিবহন এবং দফায় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

রোববার (১৮ জুলাই) ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ২০ কিলোমিটার যানজট দেখা যায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গাগামী লেনে গাড়ি আটকে রয়েছে। তবে ঢাকামুখী লেনে থেমে থেমে গাড়ি চলতে দেখা গেছে । যানজটের কারণে চালক ও যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

শনিবার (১৭ জুলাই) বিকেলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট দেখা গেছে। মহাসড়কের গোড়াই শিল্পাঞ্চল এলাকায় ফ্লাইওভার নির্মাণকাজের জন্য চার লেনের গাড়ি এক লেন দিয়ে বের হয়। এছাড়া গোড়াই-সখিপুর সড়কের যাত্রীবাহী বাস ও পশু এবং পণ্যবাহী ট্রাকগুলো ইউটার্ন নিয়ে মহাসড়কে উঠছে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ক্রমে তীব্র হচ্ছে যানজট।

এদিকে উত্তরবঙ্গের প্রবেশপথ সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ১৫ কিলোমিটারজুড়ে যান চলাচলের ধীরগতি রয়েছে। কোথাও কোথাও রয়েছে সামান্য যানজটও। শনিবার রাত সাড়ে ১১টার পর থেকেই মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে যানজট শুরু হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা