সারাদেশ

ফেসবুকে পিস্তলের ছবি পোস্ট, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদেশি পিস্তলের ছবি পোস্ট করায় মনির খান সবুর নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) তাকে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বগডহর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির খান সবুর তার এলাকায় ‘উগ্র’ হিসেবে পরিচিত। তিনি প্রায়ই ফেসবুকে বিভিন্ন ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ভীতি কাজ করতো। শনিবার বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

নবীনগর থানার ওসি আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতারের সময় সঙ্গে কিছু পাওয়া যায়নি। পরে তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, গুগল থেকে সার্চ করে ওইসব বিদেশি অস্ত্রের ছবি তিনি ফেসবুকে দেন।

তিনি আরও বলেন, সবুরের স্বভাব-চরিত্র খারাপ। সে ফেসবুকে আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা