সারাদেশ

জ্ঞানী লোকই আলোকিত মানুষ হবেন : ড. মাকসুদ কামাল

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, জ্ঞানী লোকই আলোকিত মানুষ হবেন। আলোকিত মানুষ হতে হলে নিজেকে জানতে হবে। নিজেকে জানতে পারলেই একজন আলোকিত মানুষ হওয়া যায়। জ্ঞানের জগতে যদি ধনাঢ্য হওয়া যায়, তাহলে নিজেকে জানা যায়, পৃথিবীকে জানা যায়।

শনিবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মাকসুদ কামাল আরও বলেন, একই সঙ্গে ভালো-মন্দের ব্যবধান, সত্য ও মিথ্যার ব্যবধান পরিস্কারভাবে বোঝা যায়। একজন মানুষ চলার পথে যদি ভালো-মন্দ ও সত্য-মিথ্যার ব্যবধান পরিস্কারভাবে অনুধাবন করতে পারে, তাহলেই তিনি এ জগৎ সংসারে একজন পরিপূর্ণ মানুষ।

লাহারকান্দি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁশুলি (পিপি) জসিম উদ্দিনের সভাপতিত্ব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুরের সঞ্চালনায় বই উৎসবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, পৌর কাউন্সিলর মীর শাহাদাৎ হোসেন রুবেল, বিদ্যুৎশাহী সদস্য মাসুম মোল্লা ও যুবলীগ নেতা মো. ফয়সাল প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন, ইব্রাহীম খলিল সোহাগ, লিটন চন্দ্র মজুমদারসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর বলেন, বিদ্যালয়ে ৬ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। ১২ দিনের মধ্যে শিক্ষার্থীদেরকে নতুন বই বুঝিয়ে দিতে সরকারি নির্দেশনা রয়েছে। করোনাভাইরাসের প্রার্দুভাবরোধে প্রথমদিন সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বই দিয়ে কার্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষার্থীদেরও বই দেওয়া হবে।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা