সংগৃহীত ছবি
শিক্ষা

ঢাবি উপাচার্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন।

আরও পড়ুন : আমরা সবাই আবু সাঈদ

শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন বলে জানা যায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হলের প্রাধ্যক্ষরাও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন : প্রধান বিচারপতির পদত্যাগ

যে সাতটি হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেছেন, সেগুলো হলো- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয় একাত্তর হল, জহুরুল হক হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হল, বেগম রোকেয়া হল, শামসুন নাহার হল এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাস।

প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

কোটা সংস্কার আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানোয় শুরু থেকেই শিক্ষার্থীরা তার ওপর ক্ষোভ প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা