সংগৃহীত ছবি
শিক্ষা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ।

রোববার (৪ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই কর্মসূচিটির ঘোষণা করেন।

আরও পড়ুন: কারফিউতে বের হলেই ব্যবস্থা

ফেসবুকে তিনি লেখেন, পরিস্থিতি পর্যালোচনায় ১ জরুরি সিদ্ধান্তে আমাদের “মার্চ টু ঢাকা” কর্মসূচি মঙ্গলবার (৬ আগস্ট) থেকে পরিবর্তন করে সোমবার (৫ আগস্ট) করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র ও জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।

সমন্বয়ক আসিফ লেখেন, রোববার প্রায় অর্ধশতাধিক ছাত্র ও জনতাকে খুন করা হয়েছে। এইবার চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন রোববার ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।

তার ভাষ্যে, এই বার চূড়ান্ত লড়াই, এই ছাত্র ও নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। এটি ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে।যেই যেভাবে পারেন সোমবার ঢাকায় চলে আসুন। ছাত্র ও জনতা ১ নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে।

আরও পড়ুন: শাহবাগে ছাত্র-জনতার অবস্থান

অপরদিকে, সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের ১ দফা কর্মসূচিতে বারবার হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এই বিষয়টি আমলে নিয়ে এবার গণমাধ্যমকর্মীদের (সাংবাদিকদের) পূর্ন সহযোগিতার আহ্বান জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনের ১ সমন্বয়ক।

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ ভিডিও বার্তায় ও পোস্টে এই আহ্বান জানান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা