সংগৃহীত ছবি
শিক্ষা

গুলিবিদ্ধ হয়ে নিহত ৪

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে আ’লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৪ জন আন্দোলনকারী নিহত হয়েছেন। এরই মধ্যে ৩ জনের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতরা হলো- আফনান পাটওয়ারী, কাউছার, সাব্বির ও মিরাজ। এরই মধ্যে আহত অবস্থায় ১ জনকে ঢাকা নেওয়ার পথে আফনান মারা যায়।

আরও পড়ুন: শাহবাগে ছাত্র-জনতার অবস্থান

রোববার (৪ আগস্ট) বিকেল ৫টায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার অর্ধশতাধিক আহত রোগীকে হাসপাতাল আনা হয়েছে। এরই মধ্যে ৩ জনকে মৃত পেয়েছি। এ সময় তারা গুলিবিদ্ধ ছিল। এ ছাড়া ঢাকা নেওয়ার পথে ১ জন মারা যায়। এরপর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে অভিযোগ রয়েছে, রোববার দুপুর ১২টায় শহরের মাদাম ব্রিজ এলাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ করে গুলি করেন। এর পরে আন্দোলনকারীরা দুপুর ২টায় তার বাসা ঘেরাও করলে ফের ছাদ থেকে তিনি আন্দোলনকারীদের ওপর গুলি করেন। এর ফলে শতাধিক আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়।
এর পরে ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা তার বাসায় পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

আরও পড়ুন: ঝিগাতলায় গুলিতে নিহত ১

এই ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদারকে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা
হলে তিনি ফোন রিসিভ করেনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা