ছবি: মাহিদুল হোসেন সানি
শিক্ষা

শাহবাগে ছাত্র-জনতার অবস্থান 

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। এরই অংশ হিসেবে রোববার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন সাধারণ ছাত্র ও জনতা। এ সময় তাদের মধ্যে একটি অংশ পুলিশের সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মাতিয়ে তুলেছে।

আরও পড়ুন: যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়

রোববার (৪ আগস্ট) দুপুর ২টায় এই দৃশ্য দেখা যায়।

এদিকে শাহবাগ থানার গেটের সামনে অবস্থান করছেন অসংখ্য অস্ত্র সজ্জিত পুলিশ সদস্য ও আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি)। এই সময় টিএসসির দিক থেকে আরও একটি মিছিল আসে শাহবাগে। এই মিছিলটি থানার সামনে পৌঁছার সাথে সাথে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান ওঠে। এমত অবস্থায় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তার আগে দুপুর ১২টার পর থেকে রাজধানীর শাহবাগ চত্বরের দিকে আসতে থাকে আন্দোলনকারীদের খন্ড খন্ড মিছিল। অপরদিকে মিন্টো রোডের আগে হোটেল শেরাটন পুলিশ বক্সে আগুন দিয়েছে কিছু দুর্বৃত্তরা। এদিকে পুলিশ বক্সে আগুন দেওয়ার পরেই মিন্টো রোডে একাধিক মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনের নিরাপত্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরপর মিন্টো রোডে অবস্থান করা পুলিশি ব্যারিকেড দিয়ে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: সরকার ইন্টারনেট বন্ধ করেননি

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, রাজধানীর মিন্টো রোডে নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় মিন্টো রোডে আন্দোলনকারীরা যাতে না আসতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে দেখা যায়, আন্দোলনকারীদের মিছিল দুপুর পৌনে ১ টার দিকে শাহবাগ-হোটেল শেরাটন পেরিয়ে মিন্টো রোডের দিকে চলে আসে। এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

এর আগে সকাল ১১টায় শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা