সারাদেশ

শরীয়তপুরে আ.লীগের প্রার্থীর পক্ষে মেয়রের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী অ্যাডভোকেট পারভেজ রহমান জনের পক্ষে বর্তমান মেয়র ও বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব)’র সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম কোতোয়াল ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা করে চলছেন।

শুক্রবার ও শনিবার জেলা শহরের পালং-উত্তর বাজার ও আশপাশের এলাকায় এ গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেন তিনি। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট পারভেজ রহমান জনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকার প্রশ্নে রফিকুল ইসলাম কোতোয়াল আপোষহীন। তিনি জনপ্রিয় থাকার পরেও মনোনয়ন না পেয়ে শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দলীয় প্রার্থী পারভেজ রহমান জনকে বিজয়ী করতে সর্বোচ্চভাবে কাজ করে চলছেন।

এ ব্যাপারে শরীয়তপুর পৌরসভার বর্তমান মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। বিগত আন্দোলন-সংগ্রামে আমি রাজপথে ছিলাম। তাই দল যাকে (পারভেজ রহমান জন) মনোনয়ন দিয়েছে, তাকে আমরা বিজয়ী করতে বদ্ধপরিকর। আর নৌকা কিভাবে তীরে ভিড়াতে হয় জননেত্রী শেখ হাসিনা ও আমরা তা ভালো করেই জানি। তাই সকলেই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকাকে বিজয়ী করবে।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা