সারাদেশ

কল করলেই ছাত্রলীগের ফ্রি অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : ফোনে কল করা মাত্রই চলে আসবে ছাত্রলীগের ফ্রি অ্যাম্বুলেন্স ‘‘হ্যালো ছাত্রলীগ’’। যারা আর্থিক অভাবের কারণে অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেন না মূলত তাদের জন্যই চালু করা হয়েছে বান্দরবান জেলা ছাত্রলীগের এ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা পরিষদ ভবনের অরুন সারকি টাউন হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পরিষদের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করে বান্দরবান জেলা ছাত্রলীগ।

বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর প্রমুখ।

এ বিষয়ে বান্দরবান জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জনি সুশীল বলেন, বান্দরবানে অনেক গরিব মানুষ আছেন, যারা আর্থিক অভাবের কারণে অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগী চট্টগ্রাম মেডিকেল নিয়ে যেতে পারে না। এসব অসহায় মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য আমাদের এ উদ্যোগ। চিকিৎসার অভাবে কারো যেন মৃত্যু না হয়।

সুশীল বলেন, কিছু দিন আগে আমাদের ছাত্রলীগ কর্মীর এক ছোট ভাইয়ের বাচ্চা অসুস্থ হলে অ্যাম্বুলেন্সের অভাবে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে না পারাই বাচ্চাটির মৃত্যু হয়। তারপর থেকে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্যোগটি নেওয়া হয়।

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ বলেন, দুয়েকদিনের মধ্যে একটি হটলাইন নম্বর চালু করব। কারো অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে ওই হটলাইন নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা