সারাদেশ

মনপুরায় শীতবস্ত্র বিতরণ করল সন্ধানী কেন্দ্রীয় পরিষদ

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ‘সেবাই আমাদের আদর্শ, রক্ত দিন জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরা উপকূলের দুই শত অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদ।

শনিবার (২ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা হাজিরহাট ইউনিয়নের জংলারখাল গুচ্ছগ্রাম, প্রেসক্লাবসহ উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোঃ লুৎফুর রহমান মিলন জানান, আগামীতে রক্ত দানের পাশাপাশি সন্ধানী উপকূলের দূর্গম এলাকার হতদরিদ্র মানুষের পাশে থাকবেন।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সম্পাদক মোঃ নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল কবির জিসান, সন্ধানী উপদেষ্ঠা ডাঃ সাব্বির আহমেদ, ডাঃ তাজ মোঃ মঞ্জুরুল হক, মোঃ রাজীব আহসান, রুপন দত্ত, প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন সহ অন্যান্যরা।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা