সারাদেশ

সড়ক দুর্ঘটনায় তিন মেয়ের মৃত্যুতে হতবাক মা

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর বেলাবোতে সড়ক দুর্ঘটনায় একসাথে তিন মেয়ের মৃত্যুতে বাকরুদ্ধ স্বামীহারা হোসনেয়ারা। মারা গেছে রুনা নামে আহত হওয়া তাদের খালাতো বোনও।

শুক্রবার বিকেলে বেলাবো উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি নামকস্থানে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে তিনবোনসহ চারজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন রুনা নামে আরও একজন। মারা যাওয়া তিন মেয়ের পরিবারের স্বজনরা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে তাদের খালাতো বোন রুনা তাদের আত্মীয় প্রাইভেটকার চালক নিহত নওয়াব আলীকে নিয়ে ঘুরতে বের হয়। মারা যাওয়া নিহত তিন বোন হলেন, খায়রুন্নাহার (৩৫), কামনা আক্তার (২৪) ও জামিয়া আক্তার তৃষা (২২)। তারা নরসিংদীর পলাশ উপজেলার চালনা এলাকার মৃত বেনু মিয়ার মেয়ে। অপর নিহত প্রাইভেটকারের মালিকের নাম নওয়াব আলী (৫৪)। তিনি কুষ্টিয়ার মিরপুরের ইয়াকুব আলীর ছেলে এবং গাজীপুরের একটি কারখানার বায়িং হাউজের ব্যবস্থাপক।

দূর্ঘটনায় আহত রুনা বেগম শনিবার (২ জানুয়ারী) সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানায় তাদের পরিবার। তিন মেয়ে ও দুই ছেলেকে রেখে মারা যান পিতা বেনু মিয়া। এরপর পরিবারের হাল ধরেন বড় ছেলে আপেল। তিনিও কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান আপেল। পরিবার চালানোর জন্য ছোট ছেলে মেয়েদের নিয়ে অনাহারে অর্ধাহার দিন পার করতে থাকে পরিবারটি। কোন উপায় না পেয়ে ব্র্যাকের স্বেচ্ছাসেবী হিসাবে কাজ শুরু করেন মা হোসনেয়ারা বেগম। এভাবে হোসনেয়ারা দুর্বল হয়ে পড়লে মায়ের স্থলাভিত্তিক হয় বড় মেয়ে খায়রুন। প্রায় দুবছর কাজ করে কিছু স্বচ্ছলতা আসে পরিবারে। সর্বশেষ তিন/ চার মাস আগে স্বাস্হ্য সেবী হিসেবে কাজ শুরু করে যার বেতনও এখন পায়নি। এখন তাদের আয়ের আর কেউ রইল না।

নিহতদের পরিবারের স্বজনরা আরও জানান, প্রাইভেটকারটিতে চালকসহ মোট ৫ জন ছিলেন। শুক্রবার বিকেল মহাসড়কের জঙ্গুয়া এলাকা অতিক্রম করার সময় সিলেটগামী আল মোবারকা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় বাসটি অতিরিক্ত গতিতে আরেকটি বাসকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে চাপা দেয়।

এতে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটির চালকসহ ৪ যাত্রীর মৃত্যু হয়। পরে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি কেটে ৪ জনের লাশ উদ্ধার করে।
ভৈরব ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার রাকিব হোসেন বলেন, টহলে থাকাবস্থায় খবর পেয়ে এসে দেখতে পাই বাসটির ডানপাশের নীচে প্রাইভেটকারটি চাপা পড়ে আছে। এসময় গাড়ি কেটে ৪ জনের লাশ উদ্ধার ও গুরুতর আহত এক নারীকে হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের পরিবার জানান, প্রাইভেটকারে থাকা এই ৫ জন মিলে কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা পাড়ের উদ্দেশ্যে গিয়েছিলো। ঘোরাঘুরি শেষে ফেরার পথে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের জঙ্গুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, বাসটি অতিরিক্ত গতিতে আরেকটি বাসকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি কেটে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করা গেছে তবে এর চালক পালিয়ে গেছেন।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা