ছবি : সংগৃহিত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : চাঁদপুরে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন ।

আরও পড়ুন : শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নের খোরশেদ আলমের ছেলে। রাশেদুল হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হন। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাশেদুল ইসলাম মারা যান। আহত মিনহাজ ও বিজয় কর্মকারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া শহীদুল ইসলামকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সাজেকে অপহৃত ঢাবি শিক্ষার্থী উদ্ধার

ওসি আরও বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ সিএনজি ও পিকআপটিকে জব্দ করা হয়েছে। তবে পিকআপচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা