প্রতীকী ছবি
সারাদেশ

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সাজেকে অপহৃত ঢাবি শিক্ষার্থী উদ্ধার

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ন্যাশনাল পোল্ট্রি থেকে ভাংনাহাটি সড়কের কিতাব আলী বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মো. হৃদয় (২৮) শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে।

রহিম উদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরে ঘটনাস্থলের পাশের খেতে কৃষিকাজ করছিলেন তিনি। শিশুরা মক্তবে যাওয়ার সময় কিতাব আলীর বাড়ির পাশে বিদ্যুতের খুঁটির নিচে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তিনি দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে হৃদয়ের মরদেহ দেখতে পান। এরপর স্থানীয়দের খবর দেন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট কর্মীর মৃত্যু

তিনি আরো জানান, মরদেহের পাশে বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়েছিল এবং একটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ হারিয়ে গেছে। ধারণা করছি, তিনি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার সহযোগীরা মালামাল নিয়ে গেলেও তার মরদেহ ফেলে পালিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা