সংগৃহীত
সারাদেশ

পার্বতীপুরে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত   

জেলা প্রতিনিধি: ঝুঁকি নিয়ে চালাতে গিয়ে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পার্বতীপুর রেলস্টেশনে প্রবেশের পূর্বে এ দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাকবলিত ৩ টি বগি রেখেই ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেয়।

আরও পড়ুন: চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরের আউটার সিগন্যাল অতিক্রম করে। স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ট্রেনের পেছন থেকে ২ নম্বর ‘ঞ’ বগির হুইল মেজারমেন্ট ভেঙ্গে সামনের ৪ টি চাকা লাইনচ্যুত হয়।

ট্রেনের পরিচালক মো. সিফাত জানান, হুইল মেজারমেন্টর সমস্যার বিষয়টি ৫ দিন আগে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে চেকিংয়ের সময় আমাদের নজরে আসে। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। চিলাহাটি থেকে ঢাকা অভিমুখে যাওয়ার পথে গত রাতে সান্তাহার রেল স্টেশনে ক্যারেজ ফিটাররা দেখে ঠিক করেন।

আরও পড়ুন: ভারতীয় চিনিসহ আটক ৩

আজ বুধবার ট্রেনটি জয়পুরহাট থেকে বিরামপুর স্টেশনে পৌঁছানোর পর থেকে সমস্য দেখা দিলে ঊর্ধ্বতন কর্মকর্তা বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে বিষয়টি আবারও জানানো হয়। তিনি ট্রেনটি ৬০ কি.মি. গতিতে চালিয়ে যেতে বলেন।

লোকোমোটিভ মাস্টার মেহেদী হাসান জানান, গার্ড আমাকে বিষয়টি আগেই অবহিত করেন। পার্বতীপুর-সান্তাহার স্টেশনের মধ্যে ট্রেনের গতি ৯০ কিলোমিটার হলেও আমি ৬০ কিলোমিটার গতিতে চালিয়ে আসি। পার্বতীপুর স্টেশন প্রবেশের সময় দুর্ঘটনাটি ঘটে। পরে ৩টি বগি কেটে রেখে ট্রেনটি স্টেশনে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: সোনা গায়েবের মামলা ডিবিতে

ট্রেনের আরমান নামে এক যাত্রী জানান, হঠাৎ চলতি গাড়ি স্টেশনের ঢোকার আগে বিকট শব্দে হয়ে থেমে যায়। এতে অনেকেই ভয়ে চিৎকার শুরু করে দেন। অল্পের জন্য আমরা রক্ষা পেয়েছি। রহিমা নামে আরেক যাত্রী জানান, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। গতি বেশি থাকলে ক্ষতির পরিমাণ বাড়তো।

পার্বতীপুরের কর্তব্যরত স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দেড় ঘণ্টা বিলম্বে ৪টা ৫৫ মিনিটে ২ টি বগি কেটে রেখে ট্রেনটি চিলাহাটি অভিমুখে ছেড়ে যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা