সারাদেশ

‘সব ধরনের মাদককে না বলুন’

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

শনিবার (২ জানুয়ারি) সকালে শহরের বিজয় স্মরণী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে সীমিত আকারে দিবসটি পালিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (রাঙামাটি) উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সুযোগ্য জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

জেলা প্রশাসক বলেন, সকল প্রকার মাদককে আমরা না বলবো। তাই আসুন মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলি। রাঙামাটিতে মাদক সম্পূর্ণ ভাবে জিরো টলারেন্সে আনতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

ইতোমধ্যে তাদের পরিশ্রমে শহরের মধ্যে মাদক অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের কার্যক্রম পরিচালনায় যথেষ্ট অর্জন রয়েছে। তারা দু’বার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫শ’, ৫শ’ দু’দফায় একহাজার ইয়াবা উদ্ধারসহ আসামী গ্রেফতার করে মামলা রুজু করেন। তাই আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আগামী দিনে তাদের কার্যক্রম বেগবান হউক এই প্রত্যাশা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)তাপস রঞ্জন ঘোষ, গোয়েন্দা অফিসার নাজমূল হক, জেলার মো. বাহরুল ইসলাম, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির অর্থ-সম্পাদক ও দৈনিক পূর্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম.কামাল উদ্দিনসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা