সারাদেশ

উলিপুরে 'ছোট নদী'র অর্ধযুগ উৎসব পালিত

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে শনিবার (২ জানুয়ারি) সকালে নানা আয়োজনে বণিক সমিতির হল রুমে উলিপুরের বাঙ্গালী সংস্কৃতির ছোট কাগজ 'ছোট নদী'র অর্ধযুগ উৎসব পালিত হয়েছে। উৎসবে ছোট নদী'র সপ্তম বর্ষের প্রথম সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মোচনের পর গুনীজনদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়।

‘ছোট নদী’র অর্ধযুগ পালন ও সপ্তম বর্ষ সংখ্যার মোড়ক উম্মোচনে ছোট নদীর সম্পাদক আবু হেনা মোস্তফার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উলিপুর মহিলা ডিগ্রী কলেজ ও ছোট নদী উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যক্ষ দেবব্রত রায়।

গুনীজন হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক ও লেখক হায়দার বসুনিয়া, সরদার মোঃ রাজ্জাক, আ.ক.ম. এরশাদুন নবী আনছারি।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, জাতিসংঘ শান্তিপদক প্রাপ্ত রংপুর জেলার সহকারি পুলিশ সুপার হরেশ্বর রায়, নীলফামারী সরকারী কলেজের সহঃ অধ্যাপক জাহাঙ্গীর আলম, উলিপুর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সুলতানা, প্রভাষক স.ম. আল মামুন সবুজ, শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, এ্যাডভোকেট আব্দুস সালাম।

বক্তারা বাঙ্গালী সংস্কৃতির ছোট কাগজ ‘ছোট নদী’র উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং তরুন প্রজন্মদের প্রতি বই পড়ার ও সুস্থ্য সমাজ গড়ার আহব্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, গীতিকার ও সুরকার শিল্পী পঞ্চানন রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রথীন্দ্র প্রসাদ পান্ডে, ছোট নদীর উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী মিনহাজুল ইসলাম মিন্টু সহ প্রমুখ।


সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা