মামলা প্রত্যাহার ও পদ ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন
সারাদেশ

মামলা প্রত্যাহার ও পদ ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

কামাল উদ্দিন, রাঙামাটি : রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ভাইস চেয়ারম্যানের পদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাঙামাটির কাপ্তাই উপজেলায় জেটিঘাট এলাকায় কাপ্তাই উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন।

এ সময় কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুল কাদের মানিক, সাধারণ সম্পাদক একরামুল হকসহ কাপ্তাই উপজেলা ও ইউনিয়ন এর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে এম নুর উদ্দিন সুমন বলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন মোঃ ব্যক্তিগত জীবনে একজন সৎ, নির্লোভ জনবান্ধব জননেতা।

তিনি একজন দক্ষিণ বনবিভাগের পরিবহনের সফল ঠিকাদার ও ব্যবসায়ী। তার ব্যবসায়ীক সফলতায় ও রাজনৈতিক বিচক্ষণতায় ঈর্ষাণ্বিত হয়ে একটি বিশেষ মহল বনবিভাগের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়।

সংবাদ সম্মেলন থেকে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার ভাইস চেয়ারম্যান পদ ফিরিয়ে দেয়া না হলে আগামী দিনে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে। অভিযোগে আরও বলা হয়েছে যে, বন বিভাগের মামলায় তথ্য উপাত্ত ও ঘটনার সঙ্গে বাস্তবতার সঙ্গে মিল নাই। এটি একটি সাজানো ও ফাসানো মামলা বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনকারীরা।

প্রসংগত-২০১৮ সালে বনবিভাগ সংরক্ষিত বনাঞ্চল থেকে মুল্যবান সেগুনকাঠ চুরির অভিযোগ এনে মামলা দায়ের করেন। এই মামলায় আদালত তাকে ৩ বছর সাজা ও ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়। বর্তমানে তিনি হাইকোর্ট থেকে এই মামলায় জামিনে রয়েছেন।

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা