কাঁকড়া গাড়ির বেপরোয়া চলাচলে রাস্তাঘাটের বেহাল দশা
সারাদেশ

কাঁকড়া গাড়ির বেপরোয়া চলাচলে রাস্তাঘাটের বেহাল দশা

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সরকারি বিধি তোয়াক্কা না করে অবৈধভাবে পরিচালিত কাঁকড়া, টলি, পাওয়ার টিলার, করিমন, নছিমন গাড়ির বেপরোয়া চলাচলে কাঁচা পাকা রাস্তাঘাট সমূহ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

বিশেষ করে কাঁকড়া গাড়িতে করে যত্রতত্র অতিরিক্ত মাটিসহ অন্যান্য মালামাল বহন করার কারণে রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফসলি জমি হতে অতিরিক্ত মাটি ভর্তি করে রাস্তায় উঠার সময় হরহামেশাই কেটে ফেলা হচ্ছে রাস্তা সমুহ।

এছাড়া অদক্ষ এবং শিশু চালক ওইসব গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। গত এক সপ্তাহের ব্যবধানে এক নারী ও এক কলেজ শিক্ষক কাঁকড়া গাড়ির ধাক্কায় মৃত্যুবরণ করেছে।

উপজেলার ২৫টি ইটভাটায় কমপক্ষে ৭৫টি কাঁকড়া গাড়ি রয়েছে। তাছাড়া আরও ৫০টি মালিকানায় রয়েছে। সবমিলে দেড়শত কাঁকড়া গাড়ী প্রতিদিন উপজেলায় দাপিয়ে বেড়াচ্ছে।

কাঁকড়া গাড়ির বেপরোয়া চলাচলের কারণে সাধারণ যাত্রী এবং ছোটখাট যানবাহন ঝুকি নিয়ে চলতে হচ্ছে। উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের বেলাল মিয়া জানান কাঁকড়া গাড়িতে করে মাটি নিয়ে যাওয়া-আসা করার কারণে সবগুলো কাঁচা রাস্তা কেটে ফেলেছে। সে কারণে যানবাহন নিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে।

শিশু শ্রমিক এবং চালক দ্রুতগতিতে গাড়ি চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। ধুলাবালির কারণে পথচারিদের অতিকষ্টে চলাফেরা করছে হচ্ছে।

রামজীবন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, কাঁকড়া গাড়ির বেপরোয়া চলাচলের কারণে তার ইউনিয়নের বালার ছিড়া নামক স্থানে এক পথচারির মৃত্যু হয়েছে। এমনকি ফসলি জমির মাটি কাঁকড়া গাড়িতে বহন করার কারণে রাস্তাঘাটের মারাত্বক ক্ষতি সাধন হচ্ছে।

এ ব্যাপারে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। উপজেলা সহকারি কমিশনার (ভুমি)শাকিল আহমেদ জানান, কাঁকড়া গাড়ির ব্যাপারে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। তিনি বলেন গত এক সপ্তাহে অবৈধ বালু বহন করার কারণে ৪টি কাঁকড়া গাড়ির বিরুদ্ধে ৫০ হাজার করে মোট দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা