সারাদেশ

ঝালকাঠিতে জাতীয় পার্টির পৌরশাখার সম্মেলন  অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : জাতীয় পার্টি ঝালকাঠি পৌর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল তিনটায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জাতীয়পার্টি চেয়ারম্যানের উপদেস্টা এম.এ কুদ্দুস খান।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ বজলুর রহমান ।

জাতীয় পার্টি পৌরকমিটির আহবায়ক এ্যাডভোকেট মো. আব্দুল আলীমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমান, জেলা যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল জলিল গাজী, পৌরকমিটির সদস্য সচিব এ. কে.এম বেলায়েত হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনজু ও জেলা যুব সংহতির সভাপতি সৈয়দ আবু শহীদ ।

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে কন্ঠভোটে এ. কে.এম বেলায়েত হোসেনকে সভাপতি ও সৈয়দ আবু শহীদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলররা।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা