সারাদেশ

সমুদ্র-ঝর্ণার টানে পর্যটকরা কক্সবাজারে 

এম. আমান উল্লাহ, কক্সবাজার : পাহাড়, সমুদ্র-ঝর্ণার অপূর্ব মিলনমেলা দেখতে পর্যটকরা ভিড় করছেন কক্সবাজারের হিমছড়িতে। একপাশে সমুদ্রের নীল জলরাশি আর অন্যপাশে পাহাড়ের সারি। সিঁড়ি বেয়ে সেই ৩০০ ফুট উঁচু পাহাড়ে উঠার আনন্দ, যা বিমোহিত করছে দেশের দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের।

এ ছাড়াও দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। একপাশে বিশাল সমুদ্র সৈকত আর অন্যপাশে পাহাড়। এর মাঝে দেখা যায় নীল জলরাশি ও ঢেউয়ের খেলা। কাঁশবন ও পাহাড়ি ফুলের সৌন্দর্য আর জেলেদের সাগরে মাছ শিকারের দৃশ্য।

মেরিন ড্রাইভ সড়কের ১২ কিলোমিটার দূরের পর্যটন স্পট হিমছড়ি। পাহাড়ের শীতল পানির ঝর্ণা দেখতে ছুটে আসছেন দূর-দূরান্তের পর্যটকরা। কেউ ফ্রেমবন্দি করছেন সুন্দর মুহূর্ত। আবার শীত উপেক্ষা করেই ঝর্ণার পানিতে নামছেন অনেকেই।

ঘুরতে আসা একজন মহিলা দর্শনার্থী বলেন, পরিবেশ খুব ভালো এর আগেও ঘুরতে এসেছি।

এক যুবক বলেন, হানিমুনে আসছিলাম কক্সবাজারে ওখান থেকে হিমছড়ি আসছি এরপরে ইনানি যাব। বিশাল পাহাড়ে ২৬০টি সিঁড়ি বেয়ে পর্যটকরা উঠছেন ৩০০ ফুট উঁচু পাহাড়ে। সেখান থেকে সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য দেখে অভিভূত পর্যটকরা।

এক পর্যটক বলেন, ওপর থেকে সমুদ্রের যে দৃশ্য এটা দেখে খুবই সুন্দর লাগল। মানুষজন ছাড়া সমুদ্রের অনুভূতিটা একটা অন্যরকম। পাহাড় থেকে সমুদ্রের ভিউটা আসলেই অনেক ভালো লাগছে। হিমছড়িতে ২ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পর্যটক সমাগমে ব্যবসা ভালো হওয়ায় করোনা ধাক্কা কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের।

এক ছবি তোলা ব্যবসায়ী বলেন, করোনার সময় বেকার ছিলাম, এখন আলহামদুলিল্লাহ লোকজন আসছে।

দোকান ব্যবসায়ী বলেন, লোকজন আসছে এখন। সামনে আরও আসবে। এখন কিছুটা শান্তির মধ্যে আছি।

কক্সবাজার থেকে ইজিবাইক, সিএনজি ও জিপযোগে পর্যটকরা যেতে পারবেন পাহাড়ি জনপদ হিমছড়িতে। যেখানে প্রবেশ করতে জনপ্রতি পর্যটককে গুনতে হয় ২৩ টাকা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা