সারাদেশ

'জমি আছে, ঘর নেই' প্রকল্পের টাকায় চেয়ারম্যানের 'পকেট ভারী' 

জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে সরকারি ঘরের তালিকা করার নামে এক চেয়ারম্যান পকেট ভারী করেছেন। চরবাদাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন জসিমের বিরুদ্ধে এ অভিযোগ। 'জমি আছে, ঘর নেই' এমন ৭১৩টি দরিদ্র পরিবারের কাছ থেকে এক হাজার থেকে ১০ হাজার টাকা করে নিয়েছেন। সম্প্রতি সদস্য (মেম্বার) ও অনুসারীদের মাধ্যমে ইউপি চেয়ারম্যান অন্তত ১৫ লাখ টাকা হাতিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চেয়ারম্যানের বাণিজ্যের বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের কয়েকজন। তারা বিচার দাবি করে সরেজমিনে তদন্তের আহ্বান জানিয়েছেন।

উপজেলা পরিষদ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে 'জমি আছে, ঘর নেই' এমন কিছু ব্যক্তিকে বিনা খরচে ঘর করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এ লক্ষ্যে ইউপি চেয়ারম্যানদের কাছে কিছু নামের তালিকা চাওয়া হয়। এতে চরবাদাম ইউপি চেয়ারম্যান জসিম অতি উৎসাহী হয়ে পরিষদের সদস্য ও অনুসারীদের দিয়ে ইউনিয়নব্যাপী তালিকা করান। পরে তা উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হয়।

এতে ৭১৩ জনের নাম অন্তর্ভুক্ত করেন। প্রত্যেকের কাছ থেকে এক হাজার থেকে ১০ হাজার পর্যন্ত টাকা নেওয়া হয়। ওই ইউনিয়নের চর কলাকোপা ও চরসীতা গ্রামের অন্তত ১৮ জনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম বলেন, ঘর দেওয়ার কথা বলে কোনো টাকা নেওয়া হয়নি।

এ ব্যাপারে রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল মোমিন বলেন, আমরা এখন শুধু ভূমিহীনদের নিয়ে কাজ করছি। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা