দ্বিগুণ শক্তি নিয়ে আবার মাঠে নামবো : শামীম ওসমান
সারাদেশ

দ্বিগুণ শক্তি নিয়ে আবার মাঠে নামবো : শামীম ওসমান

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, মনে করেছিলাম রাজনীতি থেকে বিদায় নেবো। এখন যে খেলা শুরু হয়েছে তা শুধু সরকার পরিবর্তনের জন্য নয়। ভৌগলিক অবস্থানের কারণে নতুন খেলা শুরু হয়েছে। ৭১ এর চেতনা নিয়ে আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আবার মাঠে নামবো।

শনিবার (২৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের নাভানা মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলেম সমাজের শতকরা ১০ ভাগও তাদের সঙ্গে নেই। ৫০ বছর পর হঠাৎ করে ভাস্কর্যের কথা মনে পড়লো কেন? তিনি বলেন, ‘আল্লামা শফি সাহেবকে যেভাবে অপমান করেছেন। তার পরিবার দাবি করেছে তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তারা ভাবছে তারা অনেক শক্তিশালী। তারা প্রধান খেলোয়াড় না, তাদের সামনে রাখা হবে। নারায়ণগঞ্জে তাদের খুব আনাগোনা, প্রায়ই আসে। হয়তো আমার বাসায় যায়, নয়তো আমার কাছের কারো বাসায় যায়। নতুন নতুন মির্জাফর তৈরির চেষ্টা করে। ’

শামীম ওসমান বলেন, যারা বিগত সময়ে অত্যাচার নির্যাতন সহ্য করেও বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলেছেন, শেখ হাসিনার আদেশ অকাতরে পালন করেছেন, রাজপথে জীবন দিয়েছেন তারা এখন অনেক কষ্টে আছেন। তারা ধাক্কাধাক্কি করেও সামনে আসতে পারেন না।

তিনি বলেন, ৪৯ জন ভাইকে আমরা হাত দিয়ে দাফন করেছি। অপরাধ একটাই আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসতাম। অপরাধ আমরা স্বাধীনতা ও বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতাম। আমার নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারেনি। ঘরে ডুকে তাদের নির্যাতন করা হয়েছে। আমরা তো কিছুই করিনি। গোলাম আযমকে নারায়ণগঞ্জে নিষিদ্ধ করায় হামলা হলো। এখনো চেয়ারে বসে নামাজ পড়তে হয়। অনেকেই পঙ্গু হয়েছেন, জীবন দিয়েছেন।

শামীম ওসমান বলেন, ভাস্কর্য ভাঙবেন? আসেন সব ছেড়ে একজন সাধারণ মানুষ হয়ে মাঠে থাকবো দেখি কার কত জোর। আমাদের আপনারা ইসলাম বুঝান, আমরা কি বুঝি না। ২২ বছর ধরে তাহাজ্জুদ পড়ি। কারো কাছে হিসেব দিতে হবে আমার? হিসেব দেবো আল্লাহর কাছে। থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা