বাবার ওপর অভিমান করে ৫ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা 
সারাদেশ

বাবার ওপর অভিমান করে ৫ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বাবার উপর অভিমান করে শনিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় ৫ম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। নিহতের নাম মো. মুজাহিদ সিকদার (১৩)। সে চতুল মাস্টারবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পৌরসভার চতুল মধ্যপাড়া গ্রামের মো. আমীর সিকদারের ৫ম শ্রেণি পড়ুয়া মুজাহিদকে তার বাবা শাসন করে। অভিমানে শনিবার বেলা সাড়ে তিনটায় বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরিবারের লোকেরা তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা