সারাদেশ

কুষ্টিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরের হালসায় মো. সোলেমান (১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া খবরে হালসার দরগার মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক হালসা গ্রামের ভাদু আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হামিদ জানান, সোলেমান কৃষিকাজ করতেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, তা জানাতে পারেননি এলাকাবাসী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, হালসা দরগার মাঠ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতের কোনো এক সময় ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা