সারাদেশ

৩ দিনের পরিবহন ধর্মঘটের কবলে সিলেট

নিজস্ব প্রতিনিধি, সিলেট : তিন দিনের পরিবহন ধর্মঘটের কবলে পড়েছে সিলেটবাসী। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বিভাগজুড়ে এ ধর্মঘট শুরু হয়েছে।

সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে শুরু হওয়া এ ধর্মঘট শেষ হবে শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টায়।

সিলেটের সব পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে এ কর্মসূচি। পরিবহন ধর্মঘটে সিলেট বিভাগের বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, কোচ, লেগুনা, ট্যাংকলরি, সিএনজিসহ সব ধরণের পরিবহণ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

তবে অ্যাম্বুলেন্স, বিদেশ যাত্রী, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও জরুরী ঔষধ বহণকারী গাড়ি এর আওতায় থাকবে না বলেও জানিয়েছেন তারা।

এদিকে ধর্মঘট সফলের জন্য ইতিমধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ধর্মঘট সফলের জন্য বিভাগের সর্বসস্থরের পরিবহন ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল এবং সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবু সরকার।

সান নিউজ/এক/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা